• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু রংপুরে হবু কাউন্সিলর প্রার্থী লিটনের বাড়িতে হামলা ও লুটপাট,পরিবার নিয়ে বাড়িছাড়া ভুক্তভোগী লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫ জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ ডাচেস সোফি তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শেরপুরে ভাতিজার হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি তুরস্কের উদ্দেশে রওনা হবেন। বর্তমানে তিনি দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে অবস্থান করছেন। বিষয়টি জানিয়েছে দলটির মিডিয়া উইং।

মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন তিনি। এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছেন।

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে মনিরা শারমিন বলেন, কপ ৩১-এ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রমের ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখা।

তিনি আরও বলেন, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলবো। আমরা শুধু সরকারের সমালোচনা করতে চাই না, বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ু নীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category