• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তানিয়াকে পুলিশ দিল ছাত্রদল

অনলাইন ডেস্ক / ১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসী পুলিশের হাতে আটক হয়েছেন। ছাত্রদলের কর্মীরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। সোমবার (২৩ নভেম্বর) টঙ্গী পশ্চিম থানা পুলিশ সংবাদটি নিশ্চিত করেন।

তানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। পুলিশ জানায়, রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামের একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। মার্কেটের সামনে পৌঁছালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদসহ সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা তাকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে পুলিশে দেন তারা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন তাপসী। ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘রবিবার সন্ধ্যায় চাকরির ইন্টারভিউ দিতে এলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category