• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Headline
আবাসিক হোটেলে থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫ পল্লী বিদ্যুতের সক্ষমতা বাড়াতে ১৩ হাজার কোটি টাকার প্রকল্প পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ নিরাপদ খাদ্য আইনে বড় জরিমানার প্রস্তাব, অভিযোগকারী পাবেন ২৫ শতাংশ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৈভবের কাঁধে যেন ভর করলো দানব, ২৮ ছক্কায় করলেন ২০৪ রান হেভেন সিটি মার্কেটে দোকান ছাড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের অভিযোগ ন্যূনতম মজুরি নিয়ে টানাপোড়েন, মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা শ্রমিকদের দাবি ২২ হাজার সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

তুরস্কে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

অনলাইন ডেস্ক / ২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রশিক্ষণ উড্ডয়নের সময় এ দুর্ঘটনা ঘটে।এর মাত্র ১২ দিন আগে দেশটিতে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছিলেন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ মিশনের সময় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন।

এর আগের একটি বিবৃতিতে হেলিকপ্টারটিকে বিমানবাহিনীর ‘এএস-৫৩২’ মডেলের বলে উল্লেখ করা হয়েছিল। ফ্রান্সে নির্মিত এএস-৫৩২ কুগার মূলত একটি সৈন্য পরিবহন হেলিকপ্টার।হেলিকপ্টারটি ইস্তাম্বুল ও আঙ্কারার মধ্যবর্তী এসকিশেহির এলাকার একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।

টেলিভিশনের ছবিতে তেপেবাসি জেলার কাছে এক বিশাল খোলা সমভূমিতে জরুরি উদ্ধারকারী যানবাহন দেখা গেছে। এর আগে গত ১২ নভেম্বর পূর্ব তুরস্কে একটি ‘এস-৭০’ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন সৈন্য নিহত হন। ওই দুর্ঘটনার কারণ এখনো অজানা এবং এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যাও দেওয়া হয়নি।

উল্লেখ্য, ন্যাটো জোটে তুরস্কের সেনাবাহিনী দ্বিতীয় বৃহত্তম। দেশটির বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে মোতায়েন রয়েছে। এ ছাড়া ২০২৪ সালে তুরস্ক সরকার ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর মধ্যে শান্তি প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে কুর্দি বিদ্রোহের অবসান ঘটায় দেশটি বর্তমানে নিজ ভূখণ্ডে আর কোনো লড়াইয়ে জড়িয়ে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category