বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী দেশ ছাড়তে গিয়ে আলোচনায় আন্ডা রফিক, রূপগঞ্জে গ্রেফতারের জোর দাবি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
সরকারের নতজানু পররাষ্ট্রনীতিতে রক্তাক্ত বাংলাদেশের সীমান্ত : রিজভী

সরকারের নতজানু পররাষ্ট্রনীতিতে রক্তাক্ত বাংলাদেশের সীমান্ত : রিজভী

বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি রক্তাক্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কিবর রিজভী বলেন, ‘আইন ও শালিস কেন্দ্রের তথ্যমতে- এই সরকারের গত ১২ বছরে প্রায় সাড়ে পাঁচ শত বাংলাদেশিকে সীমান্তে হত্যা করেছে বিএসএফ। এই করোনার মধ্যেও গত প্রায় এক বছরে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে খুন হয়েছে ৪৫ জন বাংলাদেশি। এ ছাড়াও সীমান্তের নোম্যান্স ল্যান্ড ও নদীতে প্রায়ই বাংলাদেশির রহস্যজনক লাশ পাওয়ার ঘটনা খবরে আসে।’

তিনি বলেন, ‘সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় বর্ডার গার্ডের তরফ থেকে পতাকা বৈঠক করে লাশ গ্রহণ ছাড়া ভরসা রাখার মতো কোন তৎপরতাই এখন চোখে পড়ে না। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমঅধিকারের ভিত্তিতে সুসম্পর্ক থাকতে পারে। কিন্তু সীমান্তে বাংলাদেশিদেরকে পাইকারি হারে খুন করে যাবে, অথচ শুধু চুপচাপ নয়, বাংলাদেশ সরকার বরং বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার বৈধতা দিচ্ছে। ভোটারবিহীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত এখন বাংলাদেশের সীমান্ত। বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা এখন দক্ষিণ এশিয়ার একটি ভয়ঙ্কর বধ্যভূমিতে পরিণত হয়েছে।’

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com