বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী দেশ ছাড়তে গিয়ে আলোচনায় আন্ডা রফিক, রূপগঞ্জে গ্রেফতারের জোর দাবি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
সুমন-সুমনার ঘরে এলো ‘চমক’

সুমন-সুমনার ঘরে এলো ‘চমক’

জেব্রা দম্পতি সুমন-সুমনা। তাদের ঘরে জন্ম নিয়েছে এক পুরুষ শাবক। কর্তৃপক্ষ এর নাম রেখেছেন চমক। সদ্য জন্ম হওয়া শাবকটি যেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রাণ ফিরিয়ে এনেছে। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় অবস্থিত সাফারি পার্কটিতে গতকাল শনিবার চমকের জন্ম হয়। এ নিয়ে সেখানে জেব্রার সংখ্যা হলো চার।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, ‘জেব্রা শাবকটির ওজন প্রায় ৩০ কেজি। শাবকটি সুস্থ রয়েছে। সে তার মা-বাবার সঙ্গেই আছে। পার্কে আরেকটি জেব্রা রয়েছে। তার নাম ‘চম্পা’। তার ঘরে এখনো কোনো শাবকের জন্ম হয়নি।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ বলেন, ‘জেব্রা মূলত অশ্ব পরিবারের আফ্রিকান স্তন্যপায়ী প্রাণী। এরা সামাজিক প্রাণী। ছোট ছোট দলে তারা ঘুরে বেড়ায়।’

তিনি বলেন, ‘সংরক্ষিত বেষ্টনী নির্মাণের ফলে জেব্রাগুলো আফ্রিকান পরিবেশ ফিরে পেয়েছে। এরা স্পর্শকাতর প্রাণী। পরিবেশ পছন্দ না হলে তারা বাচ্চা দেয় না। এই পার্কে জেব্রা প্রথমবারের মতো শাবকের জন্ম দিয়েছে। এটা আমাদের জন্য আনন্দের সংবাদ।’

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com