শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

সিরাজুল ইসলাম সজল বরিশাল ব্যুরো ”

বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, মহাসড়কে আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত যাত্রী আহত হন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর আহত ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

jagonews24

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, দুর্ঘটনার কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের খাঞ্জাপুর অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকার দিয়ে মহাসড়ক থেকে বাস দুটি সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com