শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

একে এম  রুহুল  আমিন  স্বপন: সিলেটে কিশোর গ্যাং নির্মূলে সমন্বিত উদ্যোগের ফলে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

তিনি বলেন, কিশোর অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। সমন্বিত এই উদ্যোগের ফলেই সিলেটে কিশোর গ্যাং কার্যক্রম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

পুলিশ কমিশনার আরও জানান, তরুণদের অপরাধমুখী কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, কাউন্সেলিং, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে তাদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করা হচ্ছে এবং ভবিষ্যৎ গঠনে উদ্বুদ্ধ করা হচ্ছে।

তিনি বলেন, “তরুণরা আমাদের সম্পদ। তাদের সঠিক পথে পরিচালিত করতে পারলে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তাই আমরা চাই, তারা অপরাধ নয়, সম্ভাবনার পথে এগিয়ে যাক।”

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযান, নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রমের ফলে কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পাশাপাশি, অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা তাদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হন। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেছেন পুলিশ কমিশনার।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com