রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সৌদি পৌঁছেছেন ৪৪৫৭ জন হজযাত্রী তেলের দাম বাড়লেও সরবরাহ সংকটে কমছে না ভোগান্তি জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল টঙ্গী পশ্চিম থানার সাফল্য—দ্রুত অভিযানে অপহৃত উদ্ধার, ৫ অপহরণকারী গ্রেফতার টঙ্গীতে রাতের অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি আটক, স্বস্তি এলাকাবাসীর কাপ্তাইয়ে মঞ্চ সংগীত শিল্পীদের নবীন বরণ ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ 
টাঙ্গাইলে ৪ ইউনিয়নের দুটিতে নৌকার পরাজয়

টাঙ্গাইলে ৪ ইউনিয়নের দুটিতে নৌকার পরাজয়

টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার (২৭ জুলাই ) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইকবাল হোসেন ৭৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সুমন আহমেদ পান ৬৩৪৮ ভোট। মাহমুদনগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন শিকদার ২৮১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম পান ২৭৪৬ ভোট আর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাদত হোসেন সাজ্জাদ পেয়েছেন ২৪৯৯ ভোট।

ছিলিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন ৫৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ২৫০৬ ভোট আর আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া পান ২৪৪৫ ভোট।

এছাড়া কাকুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক বিজয়ী হয়েছেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com