চট্টগ্রাম অফিস: পাহাড় আর কাপ্তাই হ্রদের মায়াবী আবহে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হলো চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার বহুমুখী উৎসব। নবীন সদস্য বরণ,সনদ বিতরন,ঈদ পুনর্মিলনী এবং বৈশাখী উৎসবের আনন্দে মুখরিত ছিল কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন। ১৭ এপ্রিল আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের এবং সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু।
বেলা ঠিক ১১টা ১ মিনিটে বর্ণিল পর্দার উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংস্থার শিল্পীদের সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানের সুর চারপাশের প্রকৃতিতে এক অন্যরকম উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। বৈশাখী আবাহনের সেই সুর যেন মিলনায়তনের প্রতিটি কোণকে প্রাণবন্ত করে তোলে।
সকাল ১১টা ১০ মিনিটে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে নবীন সদস্যদেরকে বরণ করে নেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে নবীন সদস্যদের ফুলদিয়ে বরণ এবং সম্মাননা সনদ প্রদান করা হয়। এই পর্বটি ছিল নবীন ও প্রবীণ শিল্পীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরির মুহূর্ত।এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জাহেদুল ইসলাম পিপিএম বার,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রুহুল আমিন,সংস্থার উপদেষ্টা ও পুলিশ পরিদর্শক উৎপল বড়ুয়া দিপু,আনিসুর রহমান লিপন,রুপম চক্রবর্ত্তী,বাকারসন্স গ্রুপের চেয়ারম্যান রিয়াজ ওয়াইজ,কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,লায়ন পিযুষ তালুকদার,এস এম কামাল হোসাইন,কাপ্তাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, নাট্যজন আনিছুর রহমান,জাকির হোসেন,কাজী মোশাররফ হোসেন,বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী মো: রফিক, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম মিয়া,তালুকদার এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী টিটু তালুকদার,নাট্যশিল্পী এম আর সি বাবু প্রমুখ। মধ্যাহ্ন বিরতি ও জুমার নামাজের পর আমন্ত্রিত অতিথি, সকল শিল্পী ও কলাকুশলী তৃপ্তিদায়ক মধ্যাহ্নভোজে মিলিত হন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই আহার যেন এক বড় পরিবারের মিলনমেলায় রূপ নেয়।
বিরতি শেষে বিকেল ৩টা ১ মিনিটে আবারও শুরু হয় সাংস্কৃতিক উৎসব। দলীয় পরিবেশনা মলয় ঘোষ দস্তিদারের লেখা চট্টগ্রামের বিখ্যাত আঞ্চলিক গান “ছোড় ছোড় ঢেউ তুলি” গানটি। বিকেল ৩টা ১০ মিনিটে মঞ্চ মাতাতে আসেন সংস্থার নবীন সদস্য কন্ঠশিল্পী সত্যজিৎ দাশ কাঞ্চন,ফারুক আহমেদ,শিমুল কুমার দাশ,শম্পা চৌধুরী,অজুফা আক্তার সাথী,মেধা ধর,ফাল্গুনী চক্রবর্তী,স্নেহা হালদার,খায়রুল বাশার,ফারজানা জেরিন,মাহমুদা জামাল নিশি,রনজন মালাকার,রিটন মহাজন,মুন্নি নন্দি,এনায়েত হোসাইন পলাশ,কাউছার ইমাম জনি,রিতু রানী বড়ুয়া,ইউসুফ রানা,ভবতোষ দাশ,ফাহিমা মাহী,রোজিনা আক্তার রুপ্না,কুলসুমা আক্তার রেশমী,কনিকা দাশ,জসিম উদ্দিন মিঠুন প্রমুখ তাদের উদ্যমী ও মনকাড়া পরিবেশনা উপস্থিত দর্শক ও গুণীজনদের মুগ্ধ করে।
বৈকালিক নাস্তা বিরতি শেষে ৫টা ১০ মিনিটে মঞ্চে আসে সংস্থার প্রবীণ ও সিনিয়র শিল্পীবৃন্দ যথাক্রমে কন্ঠশিল্পী আলাউদ্দিন তাহের,পলি শারমিন,কাইছার উদ্দীন,নাদিরা পারভিন পারুল,সামিনা সাফা চৌধুরী,জুয়েল পাল,মুক্তা বিশ্বাস,এনায়েত সানী,জলেখা আক্তার জুলি, পিংকী চক্রবর্ত্তী, বিউটি দাশ,হোসাইন শরীফ,মোঃ মহিউদ্দিন,রিদু চৌধুরী,উম্মে জাহান,ফারুক হাসান,জিয়া উদ্দিন বাদশা,মুন্নি আক্তার মারিয়া,ফ্লোরেন্স মজুমদার ফ্লোরা,শ্রাবন্তী শুকলা,হনুফা আক্তার খুকী,সুপ্রিয়া লাকী,সুস্মিতা চৌধুরী,রুমেন বড়ুয়া,মাজহারুল ইসলাম সহ প্রমুখ।সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা বাজিয়েছেন কির্বোডে তমাল চক্রবর্ত্তী রুবেল,অক্টোপ্যাডে তাজুউদ্দিন,লীড গীটারে দুর্জয়,বেজ গীটারে রাজু,তবলা ও হ্যান্ডসোনিকে রিপন।
মিউজিশিয়ানদের অনবদ্য সুরের মূর্ছনা অনুষ্ঠানটিতে এক অনন্য মাত্রা যোগ করেছে। অভিজ্ঞ শিল্পীদের কন্ঠে ধ্রুপদী ও জনপ্রিয় সব গানের মূর্ছনা অনুষ্ঠানকে পূর্ণতা দান করে। দিনভর সুর, স্মৃতি আর প্রাণের স্পন্দনে ভরা এই আয়োজন অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। সন্ধ্যার ম্লান আলোয় একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় এক অবিস্মরণীয় দিন। ঐক্য,শান্তি ও সৌহার্দ্যের বন্ধনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার এই চমৎকার আয়োজনটি।
Leave a Reply