শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ে গুলিতে শিশু নিহতের ঘটনা তদন্তে কমিটি

ঠাকুরগাঁওয়ে গুলিতে শিশু নিহতের ঘটনা তদন্তে কমিটি

ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে শিশু নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

তিনি বলেন, বিষয়টি আসলে দুঃখজনক। সুষ্ঠু তদন্তের জন্য আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। এক সপ্তাহের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবে। শোকসন্তপ্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সব সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে।

জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, ফলাফল ঘোষণা শেষে কেন্দ্র ত্যাগ করার সময় পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকরা আমাদের মোবাইল টিম ও সদর সার্কেলের ওপর হামলা করে। কিছু সময় অতিক্রম হওয়ার পর পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে যায়। আমাদের সদস্যদের ওপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করে। এতে পরিবেশ আরও বেশি খারাপ হওয়ায় জান-মালের রক্ষার্থে পুলিশ চার রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

পুলিশ সুপার আরও বলেন, আমাদের দুজন পুলিশ সদস্য আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় দুবছর বয়সী শিশু মারা যায়। আসলে কীভাবে মারা গেলো এটি এখনো জানা যায়নি। এটির জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে।

বুধবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি থামাতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে শিশু আশা নিহত হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভাংবাড়ি এ দুর্ঘটনা ঘটে। নিহত আশা উপজেলার মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com