শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
হাতিরঝিলে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

হাতিরঝিলে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার

হাতিরঝিল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সেলিম মিয়া (৩৫), মো. আলামিন হোসেন ওরফে সজীব (২৩), মো. রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি (২৫), মো. রবিন হোসেন (২৩), মো. সান্টু মিয়া (২১) ও মাসুদ রানা ওরফে ফজলুল হক (৪০)।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় ছোরাও উদ্ধার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা হাতিরঝিল, গুলশান ও বাড্ডাসহ আশপাশ এলাকায় যাত্রীবেশে রাতে ঘোরাফেরা করে। তারা সুকৌশলে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিতো। এ ছাড়া সুযোগ বুঝে তারা আশপাশের বাসা বাড়িতে ডাকাতি করত। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com