শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
প্রতিবন্ধীকে পুলিশের বাসায় পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধীকে পুলিশের বাসায় পিটিয়ে হত্যার অভিযোগ

রংপুরে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিবন্ধী রিকশাচালক যুবককে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগে তাদের বাড়িতে হামলা করেছেন এলাকাবাসী। নগরির পার্কের মোড় কোর্টপাড়ায় ওই পুলিশ সদস্যের বাসা থেকে যুবকের লাশ উদ্ধার ও ওই দম্পতিকে আটক করেছে পুলিশ।

রংপুর মহানগর পুলিশের উপ-সহকারী কমিশনার আলতাফ হোসেন গতকাল বুধবার জানান, কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আটক করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগম নগরির পার্কের মোড় কোর্টপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। ওই বাসাতেই একটি গ্যারেজ করে তারা বেশকিছু রিকশা ভাড়া দিতেন। মঙ্গলবার একটি রিকশা হারিয়ে গেলে তারা প্রতিবন্দী যুবক নাজমুল ইসলামকে সন্দেহ করেন। কনস্টেবল হাসান আলী নাজমুলকে ধরে রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যান। কিন্তু পরে কনস্টেবল হাসান থানা থেকে নাজমুলকে নিজের বাসায় নিয়ে যান। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ওই পুলিশ সদস্য ও তার স্ত্রী নাজমুলকে নির্যাতন করে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায়। বুধবার বিকালে বিষয়টি প্রকাশ হলে এলাকাবাসী

ওই পুলিশ সদস্যের বাড়িতে হামলা করে। অভিযুক্ত কনস্টেবল হাসান আলী বাসা থেকে পালিয়ে গেলেও তার স্ত্রী সাথী বেগমকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত এলাকাবাসী তাদেরও অবরুদ্ধ করে বিক্ষোভ করে। পরে কোনো রকমে নিহত নাজমুলের লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com