• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত দিল ইরান বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন প্রতি বছর দেশে ৫ কোটি গাছ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি থেমে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: / ৭ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে। যে জন্য এই আন্দোলন হয়েছিল, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন হয়েছিল, তা যখন পূরণ হবে, সেদিনই জুলাই সার্থক হবে। আজ শনিবার রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশন মাসের পর মাস আলোচনা করে একটি চার্টার তৈরি করেছে। ছোট ছোট বিষয়ে ৩১টি দল একমত হলেও নিজেদের স্বার্থের বিষয় সামনে এলে মতভেদ তৈরি হয়েছে। এসব মতভেদের বড় অংশ বর্তমান সরকারি দলের পক্ষ থেকেই এসেছে। তিনি আরও বলেন, ‘আমরা যে দু-একটি বিষয়ে ভিন্নমত দিয়েছি, এটা আমাদের দলের প্রোটেকশনের জন্য নয়, জনগণের প্রোটেকশনের জন্য। সুপ্রিম কোর্টের বিচারপতি কীভাবে নির্ধারিত হবে, নির্বাচন কমিশন কীভাবে গঠিত হবে। এসব বিষয়ে আমাদের অবস্থান ছিল, কোনো দলীয় লোক বা দলীয় কর্তৃত্বের মাধ্যমে এগুলো গঠিত হতে পারবে না। নির্দলীয় কমিশনের মাধ্যমে এগুলো হতে হবে।’

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, ‘বিএনপিও গণভোটের প্রস্তাব দিয়েছিল এবং জনগণকে বলেছিল, গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ ‘হ্যাঁ’ বললে সেই রায় বাস্তবায়ন করতে সবাই বাধ্য থাকবে। কিন্তু নির্বাচন ও সরকার গঠনের পর সেই অবস্থান পরিবর্তন করেছে।’

শফিকুর রহমান বলেন, ‘তারা ক্ষমতায় গেলেন, প্রতারণার সুযোগ পেয়ে গেলেন—এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন, আরেকটা নিলেন না। তারা বলছেন, এটা সংবিধানে নেই। সংবিধানে তো ২৬ সালের নির্বাচনও নেই। এটা তো জাতির প্রয়োজনে। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন।’

জামায়াত আমির বলেন, ‘বর্তমান সরকার গঠনের পরও নতুন বন্দোবস্তের পরিবর্তে একই ধরনের দুর্নীতি ও দলীয়করণ চলছে। এতগুলো মানুষ পঙ্গু হলো, এতগুলো মানুষ আহত হলো, জীবনের ঝুঁকি নিয়ে সবাই আন্দোলনে এল। এগুলোর জন্য কি শুধু একই তরিকার এক দলকে সরিয়ে একই তরিকার আরেক দলকে বসানোর জন্য সবকিছু তৈরি হয়েছিল?’

তিনি আরও বলেন, ‘সংসদে আমরা প্রতিকার পাইনি, ন্যায়বিচার পাইনি। আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয়নি। এখন আপনাদের সঙ্গে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে আন্দোলন করব। সেই আন্দোলনে আমরা আছি।’

‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনীর উদ্দেশ্য তুলে ধরে জামায়াত আমির বলেন, ‘এটি কোনো সরকারের সফলতার চিত্র তুলে ধরার আয়োজন নয়। বরং যুগে যুগে যারা ফ্যাসিস্ট, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী ছিল, তাদের শাসনামলে জনগণ কীভাবে নিগৃহীত ও অত্যাচারিত হয়েছে, তা তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা কী, জাতির প্রত্যাশা কী, শহীদদের প্রত্যাশা কী, শহীদ পরিবারের প্রত্যাশা কী; এগুলো তুলে ধরার জন্য মূলত আমাদের এই আয়োজন।

প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকলেও জিয়াউর রহমানের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা না থাকা নিয়ে প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘উনি তো অটোক্রেট (স্বৈরাচার) শাসক ছিলেন না। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, তাদের আমরা এখানে দেখিয়েছি। ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। আবার যারা মুক্তি দিয়েছেন, ন্যায্যতার ভিত্তিতে যাদের অবদান রয়েছে, সেটাও আমাদের ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে। ইতিহাসে যার যে কল্যাণকর অবদান রয়েছে, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category