মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

জঙ্গি নেতার খোঁজে রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, গোলাগুলি

জঙ্গি নেতার খোঁজে রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান, গোলাগুলি

নব্য জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ স্থানীয় এক নেতাকে গ্রেপ্তারে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালাচ্ছে র‍্যাব।

রোববার রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার সকালেও চলছে।

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান চালাচ্ছে র‍্যাব। অভিযানে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি চলছে।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‍্যাব। সকাল ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্তও অভিযান চলছিল।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com