নিজস্ব প্রতিবেদক: ফুলপুর সাংবাদিক সমিতির সভাপতি,ফুলপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ নুরুল আমিন বলেছেন বৃহত্তর জনগোষ্ঠী নারী সমাজকে বঞ্চিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সমাজকে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ করতে হলে সমাজ সংসার পরিচালনায় নারীদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে। আজ রবিবার ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসন ও ও মহিলা বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে যেয়ে তিনি একথা বলেন। আলোচনা সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন ২০২৪-এর ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা এক নতুন সূচনালগ্নে দাঁড়িয়ে আছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সেইসব নারী ও ছাত্রীদের, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন।
বর্তমান নির্বাচিত সরকারের অধীনে আমাদের লক্ষ্য হলো এমন এক সমাজ বিনির্মাণ করা, যেখানে একজন নারী কোনো বৈষম্য বা ভয় ছাড়াই তাঁর পূর্ণ মেধা বিকাশের সুযোগ পাবেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যেই নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আমি উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, স্থানীয় পর্যায়ের প্রতিটি ইউনিয়নে যেন নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হয়। সমাজকে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ করতে হলে নারীদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে।
নারীর অধিকার রক্ষা মানে শুধু একদিনের আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের প্রতিদিনের অঙ্গীকার হওয়া উচিত। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলি। তিনি বলেন মন থেকে সকল ধরনের সংকীর্ণতা দূর করতে হবে, আমারও মাঝে মাঝে মনে হয় আমার মা আমার চেয়ে আমার ছোট ভাইদের বেশি ভালোবাসেন,আমার বউ আমার চেয়ে তার মেয়েদের বেশী ভালোবাসে,,আমার মেয়েরা আমার চেয়ে তাদের মাকে বেশি ভালোবাসে, আমাদের ইউএনও মেডাম আমার চেয়ে বেশি বিজ্ঞাপন দেন অন্য সাংবাদিকদের। এসব কাল্পনিক ভাবনা মন থেকে ঝেড়ে ফেলতে হবে।
মনে রাখতে হবে ভালোবাসার কোন পরিমাপ হয় না। মহান আল্লাহ যেন সব সময় আমাদের মায়েদের,মেয়েদের বোনদের, সুস্থ রাখেন,বিপদ আপদ থেকে রক্ষা করেন। আজ আন্তর্জাতিক নারী দিবসে তাই আমি চাই আমাদের মায়েরা ভালো থাকোক, আমাদের মেয়েরা স্বাবলম্বী হোক, তারা সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করুক, ধর্মীয় অনুশাসন মেনে চলোক, বৈষম্য দূর হোক, শাশুড়ি বউ, ননদ ভাবি, ভাই বোনদের মধ্যে সোহার্দ সম্প্রীতি গড়ে উঠুক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান, এমপির প্রতিনিধি ডাঃ আজহারুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply