বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাড়লো গণপরিবহনের ভাড়া দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ইসির এশিয়ার জলসীমায় ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী টঙ্গীর পাগাড়ে অভিযান: অস্ত্র মামলার আসামির তথ্যে পিস্তল-ম্যাগাজিন উদ্ধার, আটক ২ পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার আইন পেশায় ৪০ বছরের বর্ণিল পথচলা: জ্যেষ্ঠ আইনজীবী আবুল হাশেমকে সহকর্মীদের প্রাণঢালা অভিনন্দন ইরান যুদ্ধবিরতির পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স পুলিশের ঊর্ধ্বতন একাধিক পদে বড় রদবদল
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৮ মার্চ) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় ঝালকাঠি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সমতাভিত্তিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে নারীদের আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও বক্তারা মত প্রকাশ করেন।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার নারীরাও তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় নারীর অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বস্তরে নারীর সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com