মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

স্বাস্থ্যের সিনিয়র নার্সের পরীক্ষার সূচি ও আসন প্রকাশ

স্বাস্থ্যের সিনিয়র নার্সের পরীক্ষার সূচি ও আসন প্রকাশ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

দশম গ্রেডের পদের এ পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি। ওই দিন বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর ২১ শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ১ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা ২ হাজার ৫০০ বলা হয়েছিল। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– পরীক্ষায় অংশ নিতে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে প্রার্থীদের। পরীক্ষা হলে কোনো বই, ব্যাগ, হাতঘড়ি, মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। এক ঘণ্টার এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর পাবেন। ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বেতনভাতা ও সুবিধাদি

লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হলে একজন সিনিয়র স্টাফ নার্স এবং মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডের ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন।

পরীক্ষার আসন বিন্যাস দেখতে ক্লিক করুন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com