• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
নেপাল-চীনে বন্যায় প্রাণহানি ৭০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী জিম্বাবুয়ে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন রংপুর গঙ্গাচড়ায় মর্নেয়া ইউনিয়নে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ এলাকাবাসীর, তালিকায় ২২ জন ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭ হাসনাতের দুঃখপ্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের কর্মসূচি প্রত্যাহার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী কালীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজি, জমি দখল ও মাদক কারবারের অভিযোগ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

রংপুর গঙ্গাচড়ায় মর্নেয়া ইউনিয়নে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ এলাকাবাসীর, তালিকায় ২২ জন

অনলাইন ডেস্ক / ১৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মোঃ বেলায়েত হোসেন বাবু ;রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়া উপজেলার সীমান্তবর্তী ও তিস্তা নদীবেষ্টিত মর্ণেয়া ইউনিয়নে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের তালপট্টি বাজারসহ বিভিন্ন এলাকায় দিনদুপুরে অনেকটা বাজারের মতো করে মাদক বিক্রি হচ্ছে। এতে সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, মাদকের সহজলভ্যতার কারণে কিশোর ও তরুণদের একটি অংশ নেশায় জড়িয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে মারামারি, জুয়া, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধও বাড়ছে বলে অভিযোগ তাদের। মাদকবিরোধী কমিটির সদস্যরা জানান, তাদের চোখের সামনে অনেক কিশোর-তরুণ মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। এতে তাদের স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। সন্তানদের নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক অভিভাবকও।

মাদকবিরোধী কমিটির এক সদস্যের অভিযোগ, মর্ণেয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে মাদক কারবারে জড়িত হিসেবে ফেরদৌস, মমিনুর,নুরুজ্জামান, সিরাজুল ইসলাম, মমিনুর,মাসুদার, ছোট হামিদুল, এরশাদ, সাইদুর হোসেন, অমেদুল, রশিদ, জোনাব, আলম, সালমা বেগম (গেদী), শুভ, নুরা, আশিকুর, আরিফুল, সোহাগ, পাষাণ, একরা, শিমুল, মাকসুদার ও মনারুলের নাম আলোচনায় রয়েছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজন মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।তবে মাদকবিরোধী কমিটির পক্ষ থেকে করা এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কমিটির সদস্যদের অভিযোগ, মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি বাজার, ভাঙাগড়া, নরশিং, জমচওড়া, চৌদ্দমাথা ও হাজীর বাজারসহ বিভিন্ন এলাকায় নিয়মিত মাদক বিক্রি হচ্ছে।তাদের আরও অভিযোগ, ভাঙাগড়া, তালপট্টি ও নরশিং এলাকায় স্থানীয় এক নেতা কিছু প্রভাবশালী ব্যক্তিকে মাসোহারা দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করা হচ্ছে। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে স্কাফ, ফেনসিডিল, গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং মাদক কারবারিদের আটক করেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও অনেককে সাজা ও জরিমানা করা হয়েছে। তবে এসব অভিযানের পরও মাদক ব্যবসা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি বাজার এলাকায় গত কয়েকদিন ধরে মাদকবিরোধী কমিটির সদস্যরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তারা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কমিটির সদস্যরা জানান, ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে তারা মাদক ব্যবসায়ীদের সতর্ক করেছেন। এরপর কমিটির কয়েকজন সদস্যের ওপর হামলা ও হুমকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, হামলা ও হুমকির ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মাদকবিরোধী কার্যক্রম পরিচালনায় প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন তারা।

কমিটির এক সদস্য বলেন, এই ইউনিয়নে কোনো মাদক ব্যবসার স্থান হবে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। মর্ণেয়া ইউনিয়ন থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা দিয়ে তিস্তা নদী পেরিয়ে ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক মর্ণেয়া ইউনিয়নে প্রবেশ করছে। তাদের দাবি, স্কাফ, ফেনসিডিল, ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন মাদক সহজেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে। মাদকের সহজলভ্যতার কারণে যুবসমাজের একটি অংশ বিপথগামী হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকা দাবি করেছেন মাদকবিরোধী কমিটির সদস্যরা। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর বলেন, মাদক নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে মাদকসহ কারবারিদের আটক করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি মাদক নির্মূলে জনপ্রতিনিধি, স্থানীয় মাদকবিরোধী সংগঠন ও সচেতন নাগরিকদের পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category