• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ৩, আহত ৫

অনলাইন ডেস্ক / ৮ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঘুন্টি বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, একই ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া এবং ব্যবসায়ী সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে পাটগ্রাম থেকে বুড়িমারীগামী একটি ডাম্পার ট্রাক ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে এর একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে যায়।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন। গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে প্রায় পাঁচজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category