বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত নাহিদ ইসলামের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই বদলে যাচ্ছে র‌্যাবের নাম ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান ময়মনসিংহ সমকামি পিয়াল সাহর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড
জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ

জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ

নিজস্ব  প্রতিবেদক: সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোর থেকেই বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে জনসভাস্থল। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও খোলা জায়গাতেও নেতাকর্মীসহ সাধারণ মানুষ অবস্থান নিয়েছেন।

সিলেটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা রাত থেকেই জনসভাস্থলে অবস্থান করছেন। অনেকেই বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে রাতের মধ্যেই সিলেটে এসে পৌঁছান। কেউ কেউ মাঠেই রাত কাটিয়েছেন। সকাল গড়াতেই সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ব্যানার, ফেস্টুন, পোস্টার, রঙিন জার্সি ও টুপি পরিহিত নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিলের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন স্লোগান ও দলীয় গান-বাজনায় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থলে উপস্থিত হওয়ার কথা রয়েছে। তাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন।এদিকে জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাঠ ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠে প্রবেশের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির নেতারা জানিয়েছেন, এ জনসভা থেকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে। জনসভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com