বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত নাহিদ ইসলামের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই বদলে যাচ্ছে র‌্যাবের নাম ৩৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, মিরপুরবাসী আমাকে সাদরে গ্রহণ করছে — সাজু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান ময়মনসিংহ সমকামি পিয়াল সাহর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড
ময়মনসিংহ সমকামি পিয়াল সাহর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহ সমকামি পিয়াল সাহর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহ অফিস: ময়মনসিংহের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত পিয়াল সাহার বিরুদ্ধে সমকামিতার সম্পর্কের সুযোগ নিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত শিক্ষক বিশ্বাস ও ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ কাজে লাগিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ও অন্যান্য সুবিধা গ্রহণ করেছেন। ভুক্তভোগীদের ভাষ্যমতে, সম্পর্কের গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করে বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করাই ছিল প্রতারণার মূল কৌশল।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একাধিক ব্যক্তির সঙ্গে একই সময়ে অথবা পর্যায়ক্রমে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতেন এবং এসব সম্পর্ককে ব্যবহার করে আর্থিক সুবিধা গ্রহণ করতেন। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে নতুন সম্পর্কে জড়ানোর সময় পূর্ববর্তী সম্পর্ক ও বাস্তব অবস্থান সম্পর্কে সঠিক তথ্য গোপন রাখা হয়।

ভুক্তভোগীদের একজন জানান, ২০২৩ সালের ১১ জুন থেকে দীর্ঘ প্রায় ৩ বছর সমকামী দম্পতি হিসেবে এক মেয়ের সাথে পিয়াল সাহা সংসার করেন এবং সে সময়ের মাঝে বেশ মোটা অঙ্কের টাকা বিভিন্ন অযুহাতে হাতিয়ে নেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করে ধাপে ধাপে অর্থ গ্রহণ করেন এবং পরবর্তীতে যোগাযোগ এড়িয়ে যান। বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত পিয়াল সাহার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশের সময় পর্যন্ত তার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইন সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে লিখিত প্রমাণ, আর্থিক লেনদেনের রেকর্ড এবং সাক্ষ্য গুরুত্বপূর্ণ। অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ হবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com