শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কল্যাণের অঙ্গীকার বিএনপির দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে ইনকিলাব মঞ্চ যমুনা অভিমুখে বিক্ষোভকারীদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ দেশের স্বার্থে চুক্তি সম্পন্ন হবে : নৌ উপদেষ্টা আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন ঝালকাঠিতে ভোটার উদ্বুদ্ধকরণে তথ্য অফিসের ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার ৮ আসামি ট্রাইব্যুনালে

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার ৮ আসামি ট্রাইব্যুনালে

অনলাইন  ডেস্ক: চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। রায় ঘিরে মামলায় আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে প্রিজনভ্যানে করে কারাগার থেকে তাদের আদালতে আনা হয়। মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

গ্রেপ্তারকৃতরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

মামলার পলাতক আট আসামি হলেন—ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান, সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস, সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া। এ মামলায় মোট ৫৩ জনকে সাক্ষী করেছে প্রসিকিউশন। গত বছরের ১৫ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় চলতি বছরের ১২ জানুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন শহীদ আস সাবুরের ভাই রেজওয়ানুল ইসলাম ও শহীদ সাজ্জাদ হোসেন সজলের বাবা মো. খলিলুর রহমান। ২২ কার্যদিবসে তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ ২৪ জনের সাক্ষ্য নেওয়া হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com