শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কল্যাণের অঙ্গীকার বিএনপির দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে ইনকিলাব মঞ্চ যমুনা অভিমুখে বিক্ষোভকারীদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ দেশের স্বার্থে চুক্তি সম্পন্ন হবে : নৌ উপদেষ্টা আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন ঝালকাঠিতে ভোটার উদ্বুদ্ধকরণে তথ্য অফিসের ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

গাজীপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

 রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নে মুলাইদ রঙ্গিলা বাজার এলাকা থেকে শুরু হয়ে নির্বাচনী প্রচার ও গণমিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমসি বাজারে এসে শেষ হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী ডা. অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ধানের শীষের এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

তেলিহাটি ইউনিয়ন বিএনপির একাংশের নেতৃবৃন্দ মুলাইদ রঙ্গিলা বাজার থেকে ভোট প্রচার ও গণমিছিল শুরু করেন। মিছিলটি বেকারি মোড়, আশফাক মোড়, মাওনা বাজার, ধনুয়া সড়ক হয়ে এমসি বাজারে এসে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। পদযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

এই গণমিছিলে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মণ্ডল, সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকশি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজান। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মহিলা কেন্দ্রের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাসেল এবং পুরুষ কেন্দ্র আহ্বায়ক সাংবাদিক আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ আগ্রহী ভোটারগণ।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ডা. অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই বলে তাঁরা মন্তব্য করেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com