বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী দেশ ছাড়তে গিয়ে আলোচনায় আন্ডা রফিক, রূপগঞ্জে গ্রেফতারের জোর দাবি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী
বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ বাহিনী, তাই আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ মার্চ) দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের মাধ্যমে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা সম্ভব হবে এবং এর সুফল শিগগিরই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রশিক্ষণ শেষে কর্মজীবনে যোগ দিতে যাচ্ছেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com