বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া প্রবাসী অপহরণে মূলহোতা রবিউল বগুড়ায় গ্রেফতার টঙ্গীতে প্রধানমন্ত্রীর বহরের সামনে মানবপ্রাচীর, নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে জনসমাগম “ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর!!” পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ সমর্থকদের সড়কে থাকার আহ্বান জানাল ইরান সরকার পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল
টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 এএম লিটন,গাজীপুর প্রতিনিধি: শিল্প নগরী টঙ্গীতে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইসরাত জাহান নামে এক প্রবাসীর পরিবার। রবিবার ( ১২ এপ্রিল) বিকেলে স্থানীয় উত্তর খাঁ পাড়া রোড এলাকায় ভুক্তভোগীর বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসরাত জাহান বলেন, আমার স্বামী জাফর ইকবাল একজন প্রবাসী। টঙ্গীর আউচ পাড়া এলাকায় তার পিতার নামে ৪.১২৫ শতাংশ সম্পত্তি আছে। যা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান আছে।

১২ এপ্রিল একটি দৈনিক পত্রিকায় ও অনলাইন ভার্সনে আমাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রচারিত সংবাদে দাবী করা হয় টঙ্গীতে সন্ত্রাসী ইসরাত জাহান ও পিন্টু গং কতৃক ওয়ারিশ আনা জমি বিজ্ঞ আদালতের ১৪৫ ধারা ভঙ্গ করে দখলের পায়তারা করা হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা ও গুজব।

তিনি আরও বলেন, আমি একজন গৃহিনী একটি পক্ষ পরিকল্পিতভাবে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যে প্রনদিত ভাবে এই ধরনের সংবাদ প্রচার করছে। আমার নিকট আত্মীয়রা অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা আমাকে বিভিন্নভাবে ভয় ভিত্তি প্রদর্শন করছেন। বর্তমানে আমি আমার সন্তান নিয়ে আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। পরিশেষে প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী পরিবার।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com