চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় তৈরি মদ ও গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় আরেক পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অভিযানের বিবরণ: গতকাল ১৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১০টা ৩০ মিনিটে ডবলমুরিং মডেল থানাধীন পাহাড়তলী বাজারের জলদা খানা সংলগ্ন পুরাতন রেলওয়ে কলোনির দেলোয়ার হোসেনের ভাড়াঘরে অভিযান চালায় পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জামাল উদ্দিন খানের নেতৃত্বে এসআই মো: আবিদ হোসেন, এসআই মোঃ আখতারুজ্জামান সোহাগ, এসআই দারুল ইসলাম, পিএসআই (নিরস্ত্র) মোঃ সোহাগ রানা, এএসআই কামাল হোসাইন-২, এএসআই মোঃ শাহাদত হোসেন-১, এএসআই মোঃ কামরুল ইসলাম ও এএসআই শাহাদত হোসেন-২ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার ও পলাতক আসামি: অভিযান চালিয়ে পুলিশ আসামী মোঃ সানাউল হোসেন (৩০)-কে গ্রেফতার করে। তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আরেক আসামী মোঃ সালাউদ্দিন (৩৮) পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামীর ঠিকানা: পাহাড়তলী বাজার, জানাজা মাঠের পিছনে মোহাম্মদ আলীর কলোনী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম। গ্রেফতার আসামী সানাউল হোসেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার মোনেরহাই এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারের ইসমাইলের ভাড়াঘরে থাকতেন।
উদ্ধারকৃত মাদকের পরিমাণ ও বাজারমূল্য: পুলিশ উদ্ধারকৃত মালামালের বাজার মূল্য মোট ৭৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে। আলামতগুলো হলো:
১. ইয়াবা : ১০০ পিচ (মোট ওজন ১০ গ্রাম) – যার বাজার মূল্য ৩০,০০০ টাকা।
২. দেশীয় তৈরি চোলাই মদ : ৩০ লিটার – যার বাজার মূল্য ১২,০০০ টাকা।
৩. গাঁজা : ২.৫ কেজি – যার বাজার মূল্য ৩৭,৫০০ টাকা।
মামলা ও আইন: এই ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা নং-২০, তারিখ-২০/০৪/২০২৬ ইং দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/২৪(খ)/১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলাটি রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশের বক্তব্য
ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন খান জানান, “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সিএমপি ও আমাদের থানা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। পলাতক আসামী সালাউদ্দিনকে দ্রুত গ্রেফতার করা হবে। এলাকার সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করছি।” জেলায় জেলায় মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিএমপি কর্তৃপক্ষ।
Leave a Reply