মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফে পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার নওগাঁয় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসএসসি পরীক্ষায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী প্রকাশিত সংবাদের প্রতিবাদ ডবলমুরিং থানার মাদকবিরোধী অভিযানে ১০০ পিচ ইয়াবা, ৩০ লিটার মদ ও গাঁজাসহ গ্রেফতার ১ সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন- তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ প্রতিকূলতা মোকাবেলা সক্ষমতা প্রমাণের পর আমিরাতে শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরু করেছে, দুবাই শাসক শেখ মোহাম্মদ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

সংরক্ষিত আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট। এতে জামায়াত থেকে আটজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দুজনকে। জোটের অন্য শরিক দলগুলোর মধ্যে দুটি দলকে দুটি আসন দেওয়া হয়েছে।

জুলাই শহীদ পরিবারকে একটি আসন ‘উপহার’ দিয়েছে জামায়াতে ইসলামী। জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।জামায়াত জোট থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু।

এ ছাড়া সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।
এদিকে জোটের শরিক দল এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু। শরিক দল হিসেবে জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমকে দেওয়া হয়েছে মনোনয়ন।

এ ছাড়া জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয় ৬ বছর বয়সী শিশু জাবির।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com