শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
ঢাকায় পৌঁছেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি একদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ঢাকা সফরকালে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরে শ্রদ্ধা জানাবেন ওয়েই ফেঙ্গহ। তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

jagonews24

চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকায় আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। আবার চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। সর্বশেষ টিকা নিয়ে সংকটের প্রেক্ষাপটে চীনের কাছ থেকে টিকা পেতে আলোচনা চলছে।

নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। সংগত কারণেই এ বিষয়গুলো তার এ সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com