শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলা।

বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার এবং চীনে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ৮টা ২১ মিনিট ২৪ সেকেন্ডে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানীর আগারগাঁও থেকে ৩৯৭ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বের ভারতের আসামের ঢেকীয়াজুলি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০, যা শক্তিশালী ভূমিকম্প।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প বিভাগের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। এটি ছিল শক্তিশালী ভূমিকম্প। এর মাত্রা ছিল ৬.০ রিখটার স্কেল।’

রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৪ দশটিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ভূমিকম্প। আর ৬ হলে শক্তিশালী ভূমিকম্প বলা হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com