শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
করোনায় বিপর্যস্ত ভারত : মোদিকে সহমর্মিতা জানিয়ে শেখ হাসিনার চিঠি

করোনায় বিপর্যস্ত ভারত : মোদিকে সহমর্মিতা জানিয়ে শেখ হাসিনার চিঠি

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। গেল সপ্তাহজুড়ে দেশটিতে দৈনিক সংক্রমণ চার লাখ ছাড়িয়েছে। দৈনিক মৃত্যুও পরপর দুইদিন চার হাজার ছাড়িয়ে গেছে। এই মহামারিতে স্বজন হারানো ও ক্ষতিগ্রস্তদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন।

সোমবার (১০ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, চিঠিতে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনাভাইরাস মোকাবিলার বিষয়ে অঙ্গীকার করেন শেখ হাসিনা।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।

করোনার নজিরবিহীন সংক্রমণে ভারতের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগী মারা গেছেন। ইতোমধ্যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com