শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়াল

করোনায় মৃত্যু ১৪ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৫০ শনাক্ত। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

শনিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৪৮ জন ও নারী ২৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৭ জন, বাসায় ৪ জন এবং হাসপাতালে আনার পথে একজন মারা যান।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৫৪ জনে। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৭ জনের মধ্যে বয়সের হিসেবে দশোর্ধ্ব ১ জন, বিশোর্ধ্ব ৩ জন, চল্লিশোর্ধ্ব ১৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন এবং ষাটোর্ধ্ব ৩৮ জন মারা যান।

একই সময়ে করোনায় মৃত ৭৭ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৯ জন, খুলনায় ১৯ জন, বরিশালে ১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জনের মৃত্যু হয়।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com