বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৯

চট্টগ্রামে করোনায় আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৯

চট্রগ্রাম প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০১ জনে।

একই সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৯৯ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৮ হাজার ৭২৪ জনে।

বুধবার (৩০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৯৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৮৪ ও উপজেলার ১১৫ জন রয়েছেন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৫ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন, অ্যান্টিজেন টেস্টে ৩০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com