শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২১ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রমজানের বাড়ি তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের মুরখাগছ গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রমজান আলী সাইকেল নিয়ে মহাসড়কে উঠলে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সেখান থেকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দুর্ঘটনায় ওই বৃদ্ধ নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com