নিজস্ব প্রতিবেদক,রুপগঞ্জ: অসাম্প্রদায়িক বাংলাদেশের উন্নয়নের ধারা বিনষ্ট করার জন্য একটি মহল সাম্প্রদায়িক বিশৃঙ্খলা তৈরী করে রাজনৈতিক সংঘাত তৈরীর অপচেষ্টা করছে। দেশের বিভিন্ন এলাকায় অরাজকতা করার চেষ্টা করছে। যারা ভোট আদায়ের জন্য মানুষকে হুমকি ধামকি দিচ্ছেন তাদের রুখে দেয়া হোক দূর্গাপুজার আদর্শ শিক্ষা। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া ছয়দানাপাড়া দূর্গা পুজার মন্ডপে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দেয়ার আগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম এসব কথা বলেন।
শারদীয় দূর্গা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুধীর চন্দ্র সরকারের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া, সহ-সভাপতি আলাউদ্দিন মিয়া, যুগ্ন সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, আলী আজগর, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান মুন্না, আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল হক ভুইয়া জেমিন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, ইয়াছমীন আক্তার প্রমুখ।