বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু
রূপগঞ্জে জয় বাংলা শ্লোগান দিয়ে (আনারস প্রতিক) স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায়

রূপগঞ্জে জয় বাংলা শ্লোগান দিয়ে (আনারস প্রতিক) স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায়

 নিজস্ব প্রতিবেদক,রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জয় বাংলা শ্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা চালিয়েছে নৌকা সমর্থিত লোকজন ও বহিরাগত সন্ত্রাসীরা।
এসময় তারা অন্তত ২৫/৩০টি গাড়ি ভাংচুরসহ অন্তত ১৬ জনকে পিটিয়ে আহত করে। রবিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান জানান, তিনি চলতি নির্বাচনে কায়েতপাড়া ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে ব্যাপক জনপ্রিয়তা ও সমর্থন নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
৩১ অক্টোবর রবিবার বিকেলে তিনিসহ তার কর্মী সমর্থকরা পশ্চিমগাও এলাকায় প্রচারনাসহ একটি নির্বাচনী ক্যাম্প উদ্ধোধন করতে যান। কিছুক্ষণ পর নৌকা প্রতিকে নির্বাচন করা একই ইউনিয়নের প্রার্থী জাহেদ আলী, রবি রায়, নাহিদ, আলমগীর, নাদিম হোসেন অপু, সমসের, জয়নালসহ প্রায় ৩/৪’শ লোক জয় বাংলা শ্লোগান দিয়ে তাদের প্রচারণায় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা আশফাকুল ইসলাম তুষার, আশরাফুল আলম জেমিন, হৃদয় হাসান, শামীম, রনি, রাতুল, করিম, সাদেক হোসেন, মজনু মিয়া, সুলতান, শফিক, বাতেন, সাব্বির, কাইয়ুম, নুর আলম, আনোয়ারসহ অন্তত ১৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ভাংচুর করে প্রাইভেটকার, সিএনজি, অটোরিক্সা, মোটর সাইকেলসহ ২৫/৩০টি যানবাহন। পরে বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেড ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বর্তমানে কায়েতপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার( গ- অঞ্চল) আবির হোসেন সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলায় কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com