বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু
৫ কোটি টাকার মাদকসহ নারী কারবারি আটক

৫ কোটি টাকার মাদকসহ নারী কারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ গুলফরাজ (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে টেকনাফ নতুন পল্লান পাড়ার নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।

গুলফরাজ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার আলী হোসেনের মেয়ে। দুই বছর আগে কথিত বন্দুকযুদ্ধে তার স্বামী মালেক মিস্ত্রি মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ঘর থেকে এক কেজি ওজনের ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও সাড়ে পাঁচ হাজার নগদ টাকাসহ গুলফরাজকে আটক করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য পাঁচ কোটি টাকা।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামালা দিয়ে সোমবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com