বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু
দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে

দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে

২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে ধর্ষণ, নারী নির্যাতন এবং রাহাজানির ঘটনা বেড়েছে। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার‌্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রুলস অব বিজনেস বা কার্যবিধিমালা অনুযায়ী, প্রতি অর্থবছরে সব মন্ত্রণালয় ও বিভাগের সম্পাদিত কার‌্যাবলি সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করতে হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৯-২০ অর্থবছরে মোট মামলার সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। ২০২০-২১ অর্থবছর শেষে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৩৬২টি। প্রায় ৯১ হাজার মামলা কমেছে।

২০১৯-২০ অর্থবছরে ডাকাতির মামলা ছিল ৩৩৬টি, ২০২০-২১এ হয়েছে ৩২১টি। ২০১৯-২০ অর্থবছরে রাহাজানি ছিল ৯১৯টি, ২০২০-২১ অর্থবছরে বেড়ে হয়েছে ১ হাজার ৪৮টি। এ ছাড়া ২০১৯-২০ অর্থবছরে অস্ত্র আইনে মামলা ছিল ২ হাজার ১৬৭টি, ২০২০-২১ অর্থবছরে হয়েছে ১ হাজার ৭৪৭টি। ২০১৯-২০ অর্থবছরে খুন ছিল ৩ হাজার ৪৮৫টি, ২০২০-২১এ ৩ হাজার ৪৫৮টি। ২০১৯-২০ অর্থবছরে ধর্ষণ ছিল ৫ হাজার ৮৪২টি, ২০২০-২১এ ৭ হাজার ২২২টি এবং ২০১৯-২০ অর্থবছরে নারী নির্যাতন ছিল ১২ হাজার ৬৬০টি, ২০২০-২১এ বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৬৭টি।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com