মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নোয়াখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নোয়াখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ঢাকায় চাকরি করায় তিনি গ্রামের বাড়িতে একা থাকেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দাউদসহ তিনজন কৌশলে ওই নারীর ঘরে ঢুকে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন। ঘটনার পর ওই নারী প্রথমে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে ঘটনাটি জানান। পরে চেয়ারম্যানের পরামর্শে তিনি থানায় মামলা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, ওই নারীর মামলার পরপরই এজাহারভুক্ত আসামি দাউদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য তিন আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নির্যাতনের শিকার ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার আসামি দাউদকে আজ দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com