বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
আবারও করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

আবারও করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক

টলিউডে করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। দিন দিন তারকাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরমব্রত, দেব, সৃজিত, রাজ, শুভশ্রীদের পর এবার যুক্ত হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। শুধু তিনিই নয়, স্বামী সঞ্জয় বাদে আক্রান্ত অভিনেত্রীর পরিবারের সবাই।

বর্তমানে ‘অচেনা উত্তম’ নামের সিনেমায় কাজ করছেন ঋতুপর্ণা। এতে মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং করতে কিছুদিনের জন্য দার্জিলিং গিয়েছিলেন এ অভিনেত্রী।

শীতে দার্জিলিংয়ের অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে পরিবারের অনান্য সদস্যদের সেখানে নিয়ে যান এ অভিনেত্রী। দার্জিলিং থেকে কলকাতায় ফেরার পর ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় সবার। এরপর করোনা পরীক্ষা করালে স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানান ঋতুপর্ণা।

ভারতীয় গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। এরপরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়িতেই নিজেদের বন্দি করে রেখেছি। ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী চলছি।

এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com