শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড

চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি  চাঁদপুর

চাঁদপুরের মেঘনা নদীতে বরিশালগামী যাত্রীবাহী এমভি সুরভী-৯ নামের লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে।

লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে লঞ্চে থাকা স্টাফদের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।

জানা যায়, এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিনরুমে ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় প্রথমেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

jagonews24

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. কায়ছারুল ইসলাম বলেন, লঞ্চের ইঞ্জিনের সাইলেন্সার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে লঞ্চটি মোহনপুরে রয়েছে। তবে কিছুক্ষণের মধ্যেই লঞ্চ চাঁদপুর লঞ্চ টার্মিনাল হয়ে বরিশালের উদ্দেশে রওনা হবে। যাত্রীরা নিরাপদে আছেন। নিরাপত্তার স্বার্থে বিআইডব্লিউটিএর একটি টিম লঞ্চে তাদের সঙ্গে বরিশাল যাবে। এছাড়া কোস্টগার্ডের একটি টিম চাঁদপুর সীমানা পর্যন্ত লঞ্চটিকে এগিয়ে দিয়ে আসবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com