বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাঠে পড়েছিল মেম্বারের স্ত্রীর রক্তাক্ত মরদেহ

মাঠে পড়েছিল মেম্বারের স্ত্রীর রক্তাক্ত মরদেহ

নওগাঁর ধামইরহাটে ফসলের মাঠ থেকে জান্নাতুন ফেরদৌস (৩৮) নামে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মঙ্গোলিয়া গ্রামের সাবেক মেম্বার ইফতেখার আশরাফের স্ত্রী।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মঙ্গোলিয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যার আগে জান্নাতুন প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় ওই প্রতিবেশীর বাড়িতে খোঁজ নেন পরিবারের সদস্যরা। তবে রাতে তার খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রামের মাঠে জান্নাতুনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের মাথার পেছনে গভীর ক্ষত ও হাতের আঙ্গুলে জখমের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ছোট-বড় জখম রয়েছে।’

ওসি বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com