বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
নোয়াখালীতে র‍্যাবের হাতে ভুয়া চিকিৎসক আটক

নোয়াখালীতে র‍্যাবের হাতে ভুয়া চিকিৎসক আটক

নোয়াখালীর বেগমগঞ্জে মো. সাদ্দাম হোসেন (২৮) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। বুধবার (১৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর কাজী বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি স্টেথোস্কোপি, ১০টি চশমা, একটি ভিশন কার্ড, ভুয়া পেসক্রিপশন, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া চিকিৎসা প্যাড ও দুটি সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক সাদ্দাম হোসেন সূবর্ণচর উপজেলার ৫নং চরজুবলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবগ্যা গ্রামের খলিল মিয়ার নতুন বাড়ির মো. খলিল উল্যার ছেলে।

তিনি বর্তমানে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর নাজিরপুর কাজী বাড়ির বাসিন্দা।

মো. সাদ্দাম হোসেন একাডেমিক সার্টিফিকেটধারী নিবন্ধিত ডাক্তার বা সার্জন না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে শিশু, মেডিসিন ও চক্ষু রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

র‍্যাব-১১ (সিপিসি-৩) অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) খন্দকার মো. শামীম হোসেন বুধবার রাতে আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮(১)/২৯(২) তৎসহ পেনাল কোডের ৪১৯/৪৬৫ ধারায় বেগমগঞ্জ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আটক ভুয়া ডাক্তারকে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com