• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

জবিতে কড়া নিরাপত্তা; আইডি কার্ড ছাড়া দেয়া হচ্ছে না ঢুকতে

অনলাইন ডেস্ক / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, শিবির ও জাতীয় ছাত্রশক্তির সংঘাতের পর আজ তিন ছাত্রসংগঠনের ঘোষিত সভা-সমাবেশকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্যাম্পাসের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আইডি কার্ড বহন বাধ্যতামূলক করা হয়েছে। বৈধ পরিচয়পত্র ছাড়া কোনো শিক্ষার্থীকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সরেজমিনে সকালে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তাকর্মী, প্রক্টরিয়াল বডির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অবস্থান নিয়েছেন। প্রবেশের সময় প্রত্যেক শিক্ষার্থীর আইডি কার্ড যাচাই করা হচ্ছে। আইডি কার্ড সাথে না থাকায় অনেক শিক্ষার্থীকে প্রবেশে বাধা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, “তিনটি ছাত্রসংগঠনের সভা-সমাবেশ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রবেশপথে শিক্ষার্থীদের কিছুটা সময় অপেক্ষা করতে দেখা গেলেও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category