• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে আসতে পারবেন না শেখ হাসিনা: রিজভী শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কিনা, সন্দেহ আছে: তথ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারও ভাঙল! ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদির জাজান বন্দরে হুথিদের হামলা হোয়াটসঅ্যাপ গ্রুপে দায়িত্ব বণ্টন, জুম মিটিংয়ে সাংগঠনিক তৎপরতা—বান্দরবানে কীসের প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ? ধানগড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশী রেজাউল করিমের ফরম হস্তান্তর

ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ দেশের সাত জেলায় ১০৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও চার প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে তিন প্লাটুন এবং কক্সবাজারে এক প্লাটুন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।বাহিনীটি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে তারা দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category