• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে আসতে পারবেন না শেখ হাসিনা: রিজভী শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান কিনা, সন্দেহ আছে: তথ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারও ভাঙল! ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪ ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন সৌদির জাজান বন্দরে হুথিদের হামলা হোয়াটসঅ্যাপ গ্রুপে দায়িত্ব বণ্টন, জুম মিটিংয়ে সাংগঠনিক তৎপরতা—বান্দরবানে কীসের প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ? ধানগড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থন প্রত্যাশী রেজাউল করিমের ফরম হস্তান্তর

সৌদির জাজান বন্দরে হুথিদের হামলা

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর জাজানে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। হামলায় বন্দরের সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক মানুষ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান। তিনি বলেন, হুথিদের ছোড়া একটি বস্তু জাজান বন্দরে আঘাত হেনেছে। তবে সেটি ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন, তা নিশ্চিত করতে পারেননি তিনি। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে হামলার হুমকি দিয়েছিল হুথিরা। একই সঙ্গে এসব বন্দর খালি করে দেওয়ার পাশাপাশি কর্মী ও আশপাশের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় তারা।ইয়েমেনের হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জেদ্দাসহ সৌদি আরবের অন্যান্য বন্দরে কর্মরত শ্রমিক ও কর্মীদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি বন্দরগুলোর আশপাশের বাসিন্দাদের এলাকা ছাড়তে এবং শিপিং কোম্পানিগুলোকে জাহাজ সরিয়ে নিতে বলেন তিনি।

সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলার হুমকি দেওয়ার পরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হুথিরা সৌদি বন্দরগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছিল।লোহিত সাগরের উপকূলে অবস্থিত হোদেইদা ইয়েমেনের প্রধান সমুদ্রবন্দর। হুথি নিয়ন্ত্রিত উত্তর ইয়েমেনে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির অন্যতম প্রধান প্রবেশপথ এটি। দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বন্দরটি। আমদানিনির্ভর ইয়েমেনের লাখ লাখ মানুষের খাদ্য সরবরাহের ক্ষেত্রে হোদেইদা বন্দরকে জীবনরেখা হিসেবে বিবেচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category