• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
দেশের ইতিহাসে প্রথম ‘ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আদমজীতে মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ তেলের পরে এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অব্যাহতিপ্রাপ্ত এনসিপি নেতা তানভীর ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন আহমদ তানভীরের (৪২) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান। আদালত সূত্রে জানা যায়, তদন্তের স্বার্থে আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদুর রহমান।

শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরি পাড়ার একটি বাসা থেকে গাজী সালাউদ্দিন আহমদ তানভীরকে গ্রেপ্তার করা হয়।পরে তাকে বগুড়ায় এনে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আদালত তানভীরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে এখনও তাকে থানায় আনা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কি না এবং কী কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য করেছেন, সে বিষয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category