• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

গোল্ডস্যান্ডস গ্রুপের ডেপুটি ডিরেক্টর হলেন এস এম হোসেন বাবলা

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

গোল্ডস্যান্ডস গ্রুপের জেনারেল ম্যানেজার এস এম হোসেন বাবলাকে প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর (বিভাগীয় প্রধান পিআর মিডিয়া) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তার কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও প্রতিষ্ঠানের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে উন্নীত করা হয়েছে। এস এম হোসেন বাবলা দীর্ঘদিন ধরে গোল্ডস্যান্ডস গ্রুপের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গণমাধ্যম অঙ্গনেও সক্রিয় রয়েছেন।

তিনি সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা ও জিএস নিউজ বিডি-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গণমাধ্যম পরিচালনা, সংবাদ ব্যবস্থাপনা ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তার রয়েছে অভিজ্ঞতা। নতুন দায়িত্বে এস এম হোসেন বাবলার ওপর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রমে আরও বিস্তৃত দায়িত্ব অর্পিত হবে বলে সংশি¬ষ্টরা জানিয়েছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ গোল্ডস্যান্ডস গ্রুপের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

aপদোন্নতির বিষয়ে এম এম হোসেন বাবলা বলেন, আমাকে পদোন্নতি দেওয়ায় গোল্ডস্যান্ডস গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিনিয়র এমডি, এমডিসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে পালন করে যেতে সচেষ্ট থাকবো। এদিকে, ডেপুটি ডিরেক্টর পদে পদোন্নতি পাওয়ায় এস এম হোসেন বাবলাকে গোল্ডস্যান্ডস গ্রুপের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category