• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
Headline
যুদ্ধবিধ্বস্ত গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিখোঁজ বহু একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধিতে স্বাস্থ্যমন্ত্রীর ৪ দফা প্রস্তাব মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস সরকারি সফরে জাপানের পথে সেনাপ্রধান টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি শিমুলিয়া ভূমি অফিসে কাউসারের প্রভাব, নেপথ্যে কার শক্তি? শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি: জুবাইদা রহমান

ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: / ১৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রোগী ও তাঁদের স্বজনদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় এ আগুন লাগে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশন এবং সদর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন ভবনের তৃতীয় তলায় অবস্থিত শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনজুড়ে অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হয়। সম্পূর্ণ ধোঁয়া নিরসনের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category