• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
দেশের ইতিহাসে প্রথম ‘ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আদমজীতে মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ তেলের পরে এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশব্যাপী দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক / ৫৭ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার। দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকাসহ দেশের সকল দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে আজ বেলা ১১টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, যেখানে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। দলটির নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগে গত বছরের ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর প্রয়াণের পর এবারই প্রথম তাঁর জন্মদিনে বিএনপি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী দোয়া মাহফিলের উদ্যোগ নিল।

রাজনৈতিক জীবন ও পরিচিতি

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৯৬ (ফেব্রুয়ারি) ও ২০০১ সালেও তিনি সরকারপ্রধান হন। ১৯৮১ সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ১৯৮২ সালে রাজনীতিতে আসেন তিনি। ১৯৮৪ সাল থেকে মৃত্যুবধি তিনি বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। এরশাদবিরোধী আন্দোলনসহ দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা ও কারাবাসের মুখোমুখি হয়ে নেতাকর্মীদের কাছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category