• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
দেশের ইতিহাসে প্রথম ‘ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আদমজীতে মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ তেলের পরে এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রাথমিকভাবে চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণ মন্ত্রী এ. জেড. এম জাহিদ হোসেন।  মন্ত্রী বলেন, দেশের নিবন্ধিত ১ লাখ ৩০ হাজার চা-বাগান শ্রমিক প্রত্যেককেই সরকার রেইনকোট দিতে চায়।

সম্প্রতি প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রবল বৃষ্টিতে চা-শ্রমিকরা অংশগ্রহণ করেন। সে সময় বৃষ্টি মৌসুমে তাদের চা পাতা উত্তোলনের কষ্ট লাঘব করতে মৌলভীবাজারেই রেইনকোট দেওয়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার ২০ হাজার রেইনকোট পেয়েছে। মঙ্গলবার সচিবালয়ে প্রতীকী ১০ জন শ্রমিকের হাতে সেসব রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুইদিনের মধ্যে মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের চা-শ্রমিকদের কাছে স্থানীয় সংসদ সদস্যসহ মালিক-শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে রেইনকোট পৌঁছে দেওয়া হবে বলেও জানান সমাজকল্যাণমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category